বাজারমূল্যের সাথে সঙ্গতি রেখে অবিলম্বে নতুন পে-স্কেল ও রেশনিং সুবিধা চায় – সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ

প্রকাশিত:সোমবার, ১০ অক্টো ২০২২ ০৭:১০

বাজারমূল্যের সাথে সঙ্গতি রেখে অবিলম্বে নতুন পে-স্কেল ও রেশনিং সুবিধা চায় – সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ

Manual5 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখা সিলেট এর প্রতিনিধি সভা রবিবার (৯ অক্টোবর) সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আয়াত আলী।

সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখার সভাপতি আহসান উল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছমাইল মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি।

Manual1 Ad Code

প্রধান বক্তার বক্তব্য রাখেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সারা বাংলার কর্মচারীদের নয়নের মনি অনলবর্ষী বক্তা এমএ হান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়াকার্স পার্টি সিলেট জেলার সভাপতি সিকম্দর আলী, জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলার সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সেলিম ভুইয়া, বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেনি সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুল মান্নান, বাংলাদেশ চতুর্থ শ্রেনি সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি সভাপতি মো. আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য মুসলেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সালাহ উদ্দিন, কোম্পাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আয়াত আলী, বিভাগীয় কমিশনার কার্যালয় শাখার আমিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুুল কালাম, কুদ্রত আলী, সিভিল সার্জনের কার্যালয়ের সভাপতি সেলিম মুন্সী, সহ-সভাপতি আব্দুল জববার, মাহবুবুর রহমান, কামাল উদ্দিন, মতিউর রহমান, সেলিম মিয়া সহ-সভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সুজন চন্দ্র সরকার, বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট এর সভাপতি কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু প্রমুখ।

Manual4 Ad Code

প্রধান অতিথি রাশেদ খান মেনন তার বক্তব্য প্রয়াত কর্মচারী নেতা মরহুম আব্দুল আজিজ ও সালেহ উদ্দিন আহমদ সেলিম এর বর্নাঢ্য নেতৃত্বের ইতিহাস তোলে ধরেন। মেনন তার দীর্ঘ ৬০ বছরের রাজনৈতিক জীবনে নিপীড়িত, নির্যাতিত, সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন। চতুর্থ শ্রেনি কর্মচারী ও সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এর সাথে তার সম্পর্ক সমিতির প্রতিষ্ঠাকাল থেকেই। এ সম্পর্ক থাকবে যতদিন তিনি জীবিত থাকবেন। বর্তমানে নিম্ন আয়ের কর্মচারীরা শান্তিতে নেই। কারণ বাজারমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে বেতন সেভাবে বাড়েনি। তাই তিনি উপস্থিত কর্মচারীদের আশ্বস্ত করে বলেন, আগামী সংসদ অধিবেশনে নতুন বৈষম্যহীন পেস্কেলের কথা তুলে ধরবেন। সামরিক ও আধাসামরিক বাহিনীর মত সকল সরকারি কর্মচারীদের রেশনের আওতায় আনার কথা বলবেন। আউট সোর্সিং বাতিল ও যারা আউট সোর্সিংয়ে আছেন তাদের রাজস্ব খাতে নেয়ার কথা বলবেন।

Manual5 Ad Code

প্রধান বক্তা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এমএ হান্নান বলেন, কর্মচারীদের সাথে আন্দোলনে শরিক হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার হয়েছিলেন। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, তাই এ সরকারের আমলে আন্দোলন করে দাবী আদায় করতে হবে এটা বিশ্বাসযোগ্য নয়।

Manual5 Ad Code

তিনি বলেন, কর্মচারীরা আন্দোলন করতে জানে, আন্দোলন করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিখিয়েছেন কর্মচারীদের পাশে থেকে। আগামীতে আন্দোলনের আগেই মমতাময়ী প্রধানমন্ত্রী কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে বৈষম্যহীন পে-স্কেল দেবেন বলে তিনি বিশ্বাস করেন।

সভা শেষে প্রধান অতিথির শারীরিক সুস্থতা ও প্রয়াত কর্মচারী নেতা আব্দুল আজিজ, সালে উদ্দিন আহমদ সেলিম, আমিন উদ্দিন, নজরুল ইসলাম, রফিকুল বশর, মাশুক উদ্দিন ও হাফিজ উদ্দিন এর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমিতির সহ-সভাপতি মো. মুহিবুর রহমান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ