জেলা পরিষদ হবে দল মত নির্বিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত : এডভোকেট নাসির উদ্দিন খান

প্রকাশিত:মঙ্গলবার, ২৭ সেপ্টে ২০২২ ১০:০৯

জেলা পরিষদ হবে দল মত নির্বিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত : এডভোকেট নাসির উদ্দিন খান

Manual2 Ad Code

সুরমাভিউ:-  গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা জনপ্রতিনিধিদের সাথে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জননেতা এডভোকেট মোঃ নাসির উদ্দিন খানের উদ্যোগে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ ও সদস্য বৃন্দের মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

Manual1 Ad Code

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কোষাধক্ষ্য শমশের জামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপ দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, সদস্য গোলাপ মিয়া, জাহাঙ্গীর আলম, গোয়াইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা, গোয়াইঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক। এছাড়াও সভায় বক্তব্য রাখেন দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

সভার শুরুতে জননেতা এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান তাঁর স্বাগত বক্তব্যে সিলেট ৪ আসনের ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা ইমরান আহমদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান তার বক্তব্যে উল্লেখ করেন সিলেট জেলা পরিষদ হবে দল মত নির্বিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ