গোয়াইনঘাটে আলোচিত যুবক হত্যাকাণ্ডের প্রধান আসামি লুৎফুরসহ ১২ জন আটক,অস্ত্র উদ্ধার

প্রকাশিত:Saturday, 16 Jul 2022 05:07

গোয়াইনঘাটে আলোচিত যুবক হত্যাকাণ্ডের প্রধান আসামি লুৎফুরসহ ১২ জন আটক,অস্ত্র উদ্ধার

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের গোয়ানইঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসীরা গতকাল শুক্রবার (১৫ জুলাই) রাত আটটার দিকে আব্দুল কাদির নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে। জবাই করে হত্যা পর সন্ত্রাসীরা নিহত আব্দুল কাদিরের বসতঘরেও অগ্নিসংযোগ করে করেছে। এ ঘটনায় নারীসহ আরো অন্তত ৭/৮ জন আহত হয়েছেন। নিহত কাদির উপজেলার গোয়াইনঘাট সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের ছেলে।

তাৎক্ষণিক ঘটনা শুনার পর সিলেট জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনা প্রদান করেন।

Manual3 Ad Code

পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত
বসতঘরে আগুন দেওয়ার প্রধান আসামি লুৎফুর সহ ১২ জন আসামিকে আটক করে এবং অপরাধের সাথে ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে।

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়াইনঘাট থানার লাবু গ্রামের আতাউর রহমানের ছেলে শাহীন, হাসান রেজা ছেলে লুৎফুর, আবুল খায়েরের ছেলে বেলায়েত হোসেন, সোনা মিয়ার ছেলে কাজী কামাল, আব্দুর রহমানের ছেলে আব্দুন নুর, কুতুব উদ্দিনের ছেলে জসীম উদ্দিন (২২),আব্দুস সোবাহানের ছেলে হাবিবুল্লাহ মিসবাহ (২৫), আব্দুস সালামের ছেলে অলিউল্লাহ (১৫), আব্বাস উদ্দিনের ছেলে আলী হোসেন ও আলম হোসেন।

Manual8 Ad Code

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া মুখপাত্র মো: লুৎফর রহমান বলেন, গোয়াইনঘাটের ঘটনা সাথে জড়িত এখন পর্যন্ত ১২ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ে আইনের আওতায় আনা হবে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ