৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১৪ মার্চ ২০২২ ০৯:০৩
সুরমাভিউ:- দুই বছর পর ব্যক্তিগত সফরে আজ সিলেটে এসে পৌঁছেছেন সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের দুইবারের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আব্দুল মুহিত।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। পরে ৮টা ১০ মিনিটের দিকে তিনি এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হলে সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আবুল মাল আব্দুল মুহিতকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ প্রমুখ।
Helpline - +88 01719305766