সিলেট-৩ আসনের প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল

প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ১১:০৩

সিলেট-৩ আসনের প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল

Manual1 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধি:-  সিলেট ৩ আসনের প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১১ই মার্চ শুক্রবার।

এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যাগে পৃথক পৃথক ভাবে শোকসভা ও দোয়া ও মিলাদ মাহফিল ,খতমে কুরআন, শিরনী বিতরণ সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির পরিবারের পক্ষ থেকে আগামীকাল ১১ই মার্চ শুক্রবার বাদ ফজর থেকে ফেঞ্চুগঞ্জের নুরপুর হস্ত দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদে খতমে কুরআন, বাদ জুম্মা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল, কবর জিয়ারত, মসজিদে দোয়া মাহফিল শেষে প্যাকেট শিরনী বিতরণ।

বাদ আছর ফেঞ্চুগঞ্জ বাজার জামে মসজিদে এমপি হাবিবুর রহমান হাবিবের উদ্যাগে দোয়া মাহফিল, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের উদ্যাগে ১১ই মার্চ বাদ মাগরিব কদমতলী পয়েন্ট জামে মসজিদে দোয়া মাহফিল, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ বাজার হস্ত আকুল শাহ শপিং সেন্টার অফিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

১২ই মার্চ শনিবার মরহুমের পরিবারের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার সকল এতিমখানা ও মাদরাসা বডিংয়ে শিরনী বিতরণ। ১৩ই মার্চ রবিবার দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার সকল এতিমখানা ও মাদরাসা বডিংয়ে শিরনী বিতরণ করা হবে।

Manual4 Ad Code

১৪ই মার্চ সোমবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যাগে ফেঞ্চুগঞ্জ বাজার হস্ত মাহমুদ উস সামাদ চৌধুরী রিভার ভিউ প্রাঙ্গনে মাহমুদ উস সামাদ চৌধুরীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল পরে প্যাকেট শিরনী বিতরণ করা হবে।

এছাড়া প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর স্মরণে ১২ই মার্চ শনিবার বাদ যোহর দক্ষিণ সুরমার কলাবাগান লতিফিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসায় ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল, ১২ই মার্চ দক্ষিণ সুরমার কুছাই ইউনিয়নের শাহ আলী রাজা’র পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল।১৩ই মার্চ দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের পরগনা বাজারে পাঞ্জেখানা মসজিদে পরগনা বাজার আঞ্চলিক আওয়ামী লীগের উদ্যাগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর ছোট ভাই লন্ডন থেকে প্রচারিত বাংলা চ্যানেল চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি,ভাতিজা লন্ডন প্রবাসী সাকিব উস সামাদ চৌধুরী ও ভাগিনা আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা জুনেদ আহমদ চৌধুরী দেশে অবস্থান করে মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযথ ভাবে পালনের জন্য প্রয়োজনেও উদ্যাগ নিয়েছেন।

এদিকে মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট ৩ নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের উদ্যাগে ও বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে
উল্লেখ্য: ২০২১ সালে ১১ই মার্চ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি করোনায় আক্রান্ত হয়ে ঢাকা হস্ত ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Manual1 Ad Code

মাহমুদ উস সামাদ চৌধুরী ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন।তিনি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মহাসচিব, প্যানেল স্পিকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ