জগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই বলেই দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে : বাদরু

প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ০৮:০৩

জগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই বলেই দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে : বাদরু

Manual8 Ad Code

সুরমাভিউ:-  যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি খোন্দকার মোর্তাজুল করিম বাদরু বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকার কারণেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চাল, ডাল, তেল, গ্যাস মূল্যবৃদ্ধি, কেন নিত্যপণ্য ক্রয়ক্ষমতার বাইরে? কারণ বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। যে যার মত লুটেপুটে খাচ্ছে। কোনকিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকার মানুষের সঙ্গে প্রতারণা করছে। সরকার বলেছিলো ঘরে ঘরে চাকরি দিবে, কিন্তু এখন সরকার ঘরে ঘরে মানুষ না খাইয়ে মারছে। সরকার জনগণের পকেট থেকে টাকা লোপাট করতেই এই দাম বাড়িয়েছে। তিনি বলেন, দেশ আজ দুর্নীতিবাজ ও সিন্ডিকেটের দখলে। মাফিয়া দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

তিনি বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে ৩টায় চাল, ডাল, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট রেজিষ্ট্রারি মাঠে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে বিভাগীয় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিক্ষোভ সমাবেশ পরবর্তীতে এক বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

Manual3 Ad Code

সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেকের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তারা বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে এমনিতেই মানুষের নুন আনতে পানতা ফুরায় অবস্থা। দেশের সর্বত্র এমন হাহাকারের মধ্যে চাল, ডাল, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি নতুন সংকট তৈরি করেছে সরকার।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ লুট-চুরি বন্ধ করলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে ভর্তুকি দিতে হবে না। তাদের বিরুদ্ধে গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে যে আগুন লাগিয়েছে সরকার তার সমুচিত জবাব দিতে সাধারণ মানুষের সাথে যুবদলকে কাফনের কাপড় পরে রাজপথে নামতে হবে।

Manual1 Ad Code

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আনসার উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জল, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন রহিম।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ, হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, মৌলভীবাজার যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির আনোয়ার হোসেন মানিক, তোফাজ্জল হোসেন বেলাল, শাহিবুর রহমান সুজান, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট সাঈদ আহমদ, শাহেদ আহমদ চমন, মহানগর সদস্য সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, আব্দুল্লা শফি সাহেদ, উমেদুর রহমান উমেদ, জেলার সদস্য লিটন আহমদ, কয়েস আহমদ, মহানগর সদস্য এমদাদুল হক স্বপন, এম এ মতিন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জেলা সদস্য মাহফুজ চৌধুরী, রায়হান আহমদ, মহানগর সদস্য মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, মির্জা সম্রাট, উসমান গনি, জেলা সদস্য মকসুদুল করিম নোহেল, মতিউর রহমান আফজল, আমিনুল ইসলাম আমিন, মাসুক আহমদ, মহানগর সদস্য ইছহাক আহমদ।

এছাড়াও মহানগরের ২৭টি ওয়ার্ড যুবদল ও উপজেলার ১৮টি ইউনিটের যুবদলের নেতাকর্মীরা দলে দলে মিছিল সহকারে বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ