জেলা তাতীদল সভাপতি শওকত আলীর মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ০৮:০৩

জেলা তাতীদল সভাপতি শওকত আলীর মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট নগরীর আখালিয়া এলাকার বিশিষ্ট মুরব্বি, প্রয়াত বিএনপি নেতা ওসমান আলীর ছেলে, জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার সভাপতি শওকত আলী ১০ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual8 Ad Code

বিএনপি নেতা শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।

Manual7 Ad Code

১০ মার্চ বৃহস্পতিবার এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, শওকত আলী জাতীয়তাবাদী দল বিএনপির একজন বলিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তাতীদলের জেলা আহবায়ক হিসেবে তিনি সংগঠনকে শক্তিশালী করতে মনেপ্রাণে কাজ করে গেছেন। তাঁর মতো আদর্শনিষ্ঠ ও অকুতোভয় বিএনপি নেতার মৃত্যুতে আমরা শোকাহত।

শোকবার্তা নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামান করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ