৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০৭ মার্চ ২০২২ ১২:০৩
সুরমাভিউ:- মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে আজ ৭ই মার্চ সকাল ০৯.৩০ ঘটিকায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং সিলেট জেলা পুলিশ লাইন্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) জনাব মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ জাবেদুর রহমান সহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারগণ ও সর্বস্তরের পুলিশ সদস্যবৃন্দ।
Helpline - +88 01719305766