বিশ্বনাথে ৩৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত:রবিবার, ০৬ মার্চ ২০২২ ১০:০৩

বিশ্বনাথে ৩৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি:-  বিশ্বনাথ উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও অডিটোরিয়ামসহ ৩৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। রোববার (৬ মার্চ) বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি এসব উন্নয়ন কাজের শুভ করেন।

Manual5 Ad Code

নবনির্মিত অডিটোরিয়ামে সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, বাংলাদেশ পুলিশ ওসমানীনর সার্কেলের এএসপি রফিকুল ইসলাম।

Manual1 Ad Code

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান মুসা, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী ও উপজেলা প্রকৌশলী আবু সাঈদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ