শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করছেন : এমএ মান্নান

প্রকাশিত:রবিবার, ০৬ মার্চ ২০২২ ০৮:০৩

শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করছেন : এমএ মান্নান

Manual5 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি:-  পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশের সেবায় ও এই দেশের মানুষের কল্যাণে শেখ হাসিনা কাজ করছেন। আমাদেরও প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। জনগণ যাতে সরকারের সকল সুযোগ সেবা পায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সাথে আমরা যারা কাজ করি তারা সাথে কাজ করে আনন্দ পাই।

Manual7 Ad Code

রোববার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রশাসনের কর্মকর্তােদর উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন।

Manual1 Ad Code

সভায় সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো.মজিবর রহমান বলেন, আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন পুরণের লক্ষে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, সরকার দেশের হাওর অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করছে। আপনি নিজেও হাওর অঞ্চলের মানুষ।

Manual6 Ad Code

আপনি হাওর অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট বুঝেন। কিন্তু সিলেটের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সিলেট জেলার বিভিন্ন অঞ্চলের গ্রামের অবস্থা খুব খারাপ জানিয়ে তিনি বলেন, সিলেট জেলার হাওর অঞ্চলের মানুষেরপাশাপাশাশি সিলেটের বিভিন্ন গ্রামের দিকে নজর দেয়ার জন্য বিশেষ অনুরোধ জানান জেলা প্রশাসক।

এসময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ৩৮টি প্রকল্প উদ্বোধন করেন। উদ্বোধনী ও মতবিনিময় সভা পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আসমা বেগম।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান আশফাক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ওসমানী নগর সার্কেলের এএসপি রফিকুল ইসলাম।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ