ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচি

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ ১০:০৩

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচি

Manual6 Ad Code

সুরমাভিউ:-  ঐতিহাসিক ৭ই মার্চ যথাযথ মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা আওয়ামী লীগনিন্মোক্ত কর্মসূচিসমূহ গ্রহণ করেছে।

Manual6 Ad Code

১। ৭ই মার্চ সকাল ১১ ঘটিকায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

Manual4 Ad Code

২। সকাল ১১:৩০ ঘটিকায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা।

৩। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার।

উক্ত কর্মসূচি সমূহে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

Manual8 Ad Code

একই সাথে সিলেট জেলার সকল সাংগঠনিক উপজেলা সমূহে অনুরূপ কর্মসূচি গ্রহণের জন্য উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ