১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৫ এপ্রি ২০২৬ ১০:০৪
সুরমাভিউ:- সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ১৫তম সাপ্তাহিক সভা এবং আগামী ৫ মে সিলেট কল্যাণ সংস্থার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে ৫ম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে আগামী ২৭ এপ্রিল সোমবার সন্ধ্যা ৬.৪৫ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় হতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পর্যন্ত হারিকেন, কুপিবাতি, মোমবাতি সহ লোডশেডিংয়ের সময় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে পদযাত্রা ও সন্ধ্যা ৭.০০ ঘটিকা হতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১ ঘন্টা অবস্থান কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৯ এপ্রিল বুধবার দুপুর ২.০০ ঘটিকায় এম সি কলেজ মাঠে সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, সদস্য ও শুভাকাঙ্খীদের মধ্যে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়ার পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। সাংগঠনিক কর্মতৎপরতার গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার। সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ খান, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ সেলিম খান, বিভাগীয় কমিটির সদস্য অবিনাশ চন্দ্র দাস, সোহেল আহমদ, সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, সাংগঠনিক নেতৃবৃন্দ ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে রোকনে আলম চৌধুরী, আব্দুল হক, তাপস কুমার সরকার, মোঃ মহিবুর রহমান মুহিব, মোঃ সোহানুর রহমান, মোঃ রোমেন আহমদ, মোঃ সজিব আহমদ, তানজীম ইসলাম ও কবি মকসুদ আহমদ লাল।
সভা শেষে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার।
Helpline - +88 01719305766