সুখি-সমৃদ্ধ দেশ গড়তে অবিরাম ছুটছেন প্রধানমন্ত্রী : এমরান আহমদ চৌধুরী এমপি

প্রকাশিত:শনিবার, ২৫ এপ্রি ২০২৬ ০৯:০৪

সুখি-সমৃদ্ধ দেশ গড়তে অবিরাম ছুটছেন প্রধানমন্ত্রী : এমরান আহমদ চৌধুরী এমপি

Manual2 Ad Code

সুরমাভিউ:-  আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট আসছেন। প্রধানমন্ত্রীর সিলেট সফর সফল করতে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে গোলাপগঞ্জের হেতিমগঞ্জে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন- দেশবাসীকে একটি সুখি-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে অবিরাম ছুটে চলেছেন তারুণ্যে ভরপুর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় তিনি আগামী ২ মে সিলেটে আসছেন এবং নির্বাচনি ইশতাহেরর মধ্যে থাকা একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি খাল খননের উদ্বোধন করবেন।

Manual5 Ad Code

এমপি বলেন- সিলেটে মাটি তারেক রহমানের ঘাঁটি। বিশেষ করে সিলেট-৬ আসনের দুই উপজেলা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ধানের শীষের দুর্গ।

উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক চৌধুরী ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহিসহ বিএনপি অঙ্গ-অসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সভায় বক্তারা সিলেটের সম্মানিত জামাতা বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে পুণ্যভূমিতে স্বাগত জানাতে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন।

Manual4 Ad Code

এদিকে, শনিবার (২৫ এপ্রিল) বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের আরেংগাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি। তিনি বলেন- বর্তমানের শিশুরাই আগামীর বাংলাদেশের নাবিক। সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুললে তারাই আরও সুন্দর দেশ গড়তে পারবে।
ফিনল্যান্ড প্রবাসী সাহিদুর রহমান সুমন ও আতিকুর রহমান মোহনের মা-বাবার নামে গড়ে তোলা সংস্থা ‘জলিল এন্ড আফিয়া স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে শনিবার বেলা ২টায় আরেংগাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আব্দুল করিম।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আহমেদ ফয়ছলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফাত্তাহ বকসি, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম তাজুল।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দৌলা হোসেন সুভাষ, জেলা যুবদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাকের মাহমুদ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক এনাম উদ্দিন।

Manual5 Ad Code

স্বাগত বক্তব্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান এবং অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল বাসিত আরিফ।

অপরদিকে, শনিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদরাসায় এক দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এমপি এমরান আহমদ চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ