বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

প্রকাশিত:শনিবার, ২৫ এপ্রি ২০২৬ ০৮:০৪

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

Manual6 Ad Code

সুরমাভিউ:-  বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাথে সিলেট ব্যবসায়ী সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৫টা ২০ মিনিটে মন্ত্রীর সিলেটস্থ নিজ বাসভবনে যান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ নজরুল ইসলাম মুনিম, সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদদীন, হাজী মকবুল হোসেন, হাজী বাবুল মিয়া, খোবের হোসেন,আবদুল্লাহ আল মামুন সেমন,ইমন আহমদ, মারুফ আহমদ, মাহবুবুর রহমান জনি, শাহ আলম শাহান,হাজী, তজম্মুল খান, হাজী আমিন উদদীন, রাসেল আহমেদ, রহমত উললা, আমিনুর রশিদ আমিন, খয়েছ বকস, লয়েক আহমদসহ আরও অনেকে।

Manual2 Ad Code

মতবিনিময়কালে মন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বাজার দর স্থিতিশীল রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, কোনো অবস্থাতেই নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মজুদ করা যাবে না। সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রেখে বাজার দর সর্বদা নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। নেতৃবৃন্দ করিম উল্লাহ মার্কেটের সামনে যানজট নিরসন ও যাতায়াতের সুবিধার্থে দেওয়া ডিভাইডারটি খুলে দেওয়ার দাবি জানান। পাশাপাশি কালিঘাটে সুরমা নদীর পাড় ঘেঁষে একটি আধুনিক ওয়াকওয়ে রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ব্যবসায়ীরা যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়েও তারা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ