পূবালী ব্যাংকের আয়োজনে ‘ক্যাশলেস রেলগেট’ শীর্ষক দুদিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশিত:বুধবার, ২২ এপ্রি ২০২৬ ০৯:০৪

পূবালী ব্যাংকের আয়োজনে ‘ক্যাশলেস রেলগেট’ শীর্ষক দুদিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  পূবালী ব্যাংক পিএলসির সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, আধুনিক যুগ তথ্য প্রযুক্তির যুগ। যুগের সাথে তাল মিলিয়ে ব্যাংকিং পরিসেবায়ও আসছে যুগান্তকারী ও গ্রাহকবান্ধব পরিবর্তন। এরই ধারাবাহিকতায় পূবালী ব্যাংক ‘ক্যাশলেস ব্যাংকিং’ সেবায় নিয়ে এসেছে বিভিন্ন ধরণের প্রযুক্তি নির্ভর প্রোডাক্ট। তিনি পূবালী ব্যাংকের গ্রাহকবৃন্ধকে ব্যাংকের ডেবিট/ক্রেডিটকার্ড, পাই ব্যাংকিং এ্যাপস, কিউ আর কোড, পোজ মেশিন ইত্যাদি সময় ও অর্থ সাশ্রয়ী সেবা গ্রহণের আহবান জানান। তিনি বলেন, এতে করে সরকার ঘোষিত ‘ক্যাশলেস ব্যাংকিং’ এর কার্যক্রম আরো বেগবান হবে।

Manual6 Ad Code

বুধবার (২২ এপ্রিল) সকালে সিলেটের দক্ষিণ সুরমার রেলগেট এলাকায় পূবালী ব্যাংক ট্যাকনিক্যাল শাখা আয়োজিত ‘ক্যাশলেস রেলগেট’ শীর্ষক দু’দিনব্যাপি ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী শেষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual8 Ad Code

ট্যাকনিক্যাল শাখার ব্যবস্থাপক কাজী মোছা. মাহবুবা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: ফজলুল কবীর চৌধুরী ও পশ্চিমাঞ্চল প্রধান (চলতি দায়িত্ব) শাহ মো: দস্তগীর আজম। এসময় গ্রাহকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ইনজামাম গজনবী প্রিন্স।

Manual3 Ad Code

উদ্বোধনী দিনে উপস্থিত গ্রহকবৃন্দ পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্ক অবহিত হন। বৃহস্পতিবার ক্যাম্পেইনের সমাপনী দিনেও একই কার্যক্রম অব্যহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ