সিলেটের ফুটপাতে কোটি কোটি টাকার অপচয়

প্রকাশিত:মঙ্গলবার, ২১ এপ্রি ২০২৬ ০৬:০৪

সিলেটের ফুটপাতে কোটি কোটি টাকার অপচয়

Manual5 Ad Code

কুবাদ বখত চৌধুরী রুবেল:-  আমাদের দেশের ফুটপাতের নিচে থাকে ড্রেন, তাই প্রতি বছর অন্তত দু’বার ড্রেনের স্ল্যাপ তুলে ময়লা পরিষ্কার করতে হয়। এই ধরনের ফুটপাতের উপর কোন অবস্থাতে টাইল্স লাগানোর কথা নয়; কিন্তু দুঃখের বিষয় সিলেট নগরীতে ফুটপাতে কোটি কোটি টাকার টাইল্স লাগানো হয়েছে। এখন টাইল্স ভেঙ্গে স্ল্যাপ তোলে ড্রেন পরিষ্কার করা হচ্ছে। এখন প্রশ্ন হলো এই কোটি কোটি টাকার অপচয় কেনো করা হলো।

Manual3 Ad Code

ইঞ্জিনিয়ার সাহেব ও মেয়র সাহেব কি জানতেন না ড্রেন থেকে ময়লা আবর্জনা প্রতি বছর তুলতে হবে! এমনো হয়েছে অনেক জায়গায় টাইল্স তুলতে গিয়ে স্ল্যাপ ভেঙ্গে গেছে। এখন স্ল্যাপ শূন্য ফুটপাত যেকোন সময় রাস্তার পথিক ড্রেনে পড়ে পা ভেঙ্গে ফেলতে পারে বা এমনি মৃত্যুও ঘটতে পারে।

Manual1 Ad Code

সে সময়ের মেয়র জনাব আরিফুল হক সাহেব এ কাজগুলো করেছেন, যা দেশপ্রেমিকদের চোঁখে পড়ছে না, অথচ ফুটপাত দিয়েই হাটছে অনেকেই। যারা নিজেকে দেশপ্রেমিক দাবি করে, যারা লম্বা লম্বা বক্তব্য দিয়ে মঞ্চ কাপায় তারাও এ ব্যাপারে কিছু বলছেন না।

Manual8 Ad Code

ডাকের একটি কথা আছে, খাওয়ার নাই খেলাই বার হাদা।
এদেশের জনগণ এখনো সড়কের উপর রাত যাপন করে। তাদের জন্য সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র দায়ী। ভিক্ষা করছে হাজারও মানুষ আর সরকার বা সিটি কর্পোরেশন ফুটপাতে টাইল্স লাগাবে এটা কোন অবস্থাতেই সোভা পায় না। একটুও কি বিবেক খাটায়নি ইঞ্জিনিয়ার সাহেব। আর খাটাবেনও বা কেনো, অপচয়কারীদের বিচার এদেশে হতে দেখা যায় না। সব অপচয় কাজের বিচার হউক এটাই সচেতন ও সুশীল সমাজের জনগণের দাবী।

সর্বশেষে সিলেট প্রশাসনের কাছে সাধারণ জনগণের পক্ষ থেকে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য অনুরোধ রইলো। তবে আর যেনো ফুটপাতে টাইল্স লাগানো না হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।

এ সংক্রান্ত আরও সংবাদ