সিলেট জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য : আবুল কাহের চৌধুরী শামীম

প্রকাশিত:শনিবার, ১১ এপ্রি ২০২৬ ১০:০৪

সিলেট জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য : আবুল কাহের চৌধুরী শামীম

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে স্থানীয় দুবাগ বাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টার প্রাঙণে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব আবুল কাহের চৌধুরী শামীম।

Manual6 Ad Code

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা বাবুল, সহ সভাপতি আতাউর রহমান, অহিদ আহমেদ, ফয়সাল আহমদ, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা নজির আহমদ, জাকারিয়া আহমেদ, সিলেট জেলা যুবদলের সদস্য এবি কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী ইমন, উপজেলা যুবদলের সদস্য আব্দুস শুকুর, দুবাগ ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান ছানু ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিনসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, জনগণের সেবক হিসেবে কাজ করার সুযোগ পাওয়া ভাগ্যের বিষয়। সিলেট জেলা পরিষদের মাধ্যমে জেলার প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।

Manual3 Ad Code

বক্তারা বলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি শামীমের মতো একজন অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে পেয়ে সিলেটবাসী আনন্দিত। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে সিলেটের স্থানীয় সরকার ব্যবস্থা আরও শক্তিশালী ও গতিশীল হবে।

Manual8 Ad Code

সভা শেষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন দুবাগ ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ