শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৩য় দিন বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ০৮ এপ্রি ২০২৬ ০৫:০৪

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৩য় দিন বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে চলমান শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় তৃতীয় দিনের কর্মসূচী হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর সূচনা করে কমল সাহিত্য পরিষদ সিলেট।

এগারো দিনব্যাপী এই গ্রন্থমেলার বিভিন্ন আয়োজনের মধ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরকে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী বিশেষ গুরুত্ব বহন করে।

Manual1 Ad Code

আয়োজকদের মতে, একটি গাছ শুধু ছায়া বা সৌন্দর্যই দেয় না এটি মানুষের জীবন রক্ষার জন্য অক্সিজেন সরবরাহ করে, বায়ুদূষণ কমায় এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Manual3 Ad Code

বইমেলার আয়োজক কমল সাহিত্য পরিষদ সিলেট এর সভাপতি সাজন আহমদ সাজু বলেন বর্তমান সময়ে পরিবেশ বিপর্যয়, তাপমাত্রা বৃদ্ধি ও বায়ুদূষণ আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বেশি বেশি গাছ লাগানো এবং তা সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রতিটি নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ করে, তবে একটি সবুজ, বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মইনুল ইসলাম, কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজু, অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, ছড়াকার ইলহাম সাদী, সংগঠনের সদস্য কয়েস আহমদ, রেজাউল করিম, ফারিহা বেগম কলি, জুবায়ের আহমদসহ আরও অনেকে।

এসময় সিলেটের বৃক্ষপ্রেমী শাহ সিকান্দর আহমদ সাকেরের হাতে ঔষধি, ফলজ ও ফুলের গাছ তুলে দেওয়া হয়, যা পরিবেশবান্ধব উদ্যোগকে আরও উৎসাহিত করে।
আয়োজকরা জানান, এই কর্মসূচীর ধারাবাহিকতায় আগামীকাল থেকে সিলেটের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। তারা সবাইকে এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান, যাতে সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা যায়।

Manual3 Ad Code

উল্লেখ যে বইমেলায় ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ টায় মেলা মঞ্চে রয়েছে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। ১০ এপ্রিল শুক্রবার একই সময় রাখা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

Manual4 Ad Code

শিশু শ্রেণি থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের (০১৭১২৩২৬০৯৯ সভাপতি)  এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ