নিজস্ব প্রতিবেদক:- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে মৌলভীবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।পরে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
(১৩ ফেব্রুয়ারী) শুক্রবার সন্ধ্যায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের গ্রামের বাড়ি বাহারমর্দনে শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ আহাদ,যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সাহেদ, যুগ্ম আহবায়ক সাফিউর রহমান জুসেফ, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ, যুগ্ম আহবায়ক মো: রুমান আহমেদ, লিটন মিয়া, সদস্য শহীদ আহমেদ, ফরিদ আহমেদ, আঃ হক, সাজ্জাদ আহমেদ শাহান, আব্দুল কাইয়ুম, মুহিবুর রহমান মিন্টু, শেখ আবেদ, নুরুল হাসনাত মজুমদার, শামছুল ইসলাম, সাইফুল ইসলাম সুহেল, মাহফুজুর রহমান মফিজ, আলম আহমেদ, শেখ জুয়েল আহমেদ, সেজিম আহমেদ, রাজনগর উপজেলার যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ প্রমুখ।