সিলেট-৬: ফয়সল চৌধুরীর পর এবার অ্যাড. এমরানের জন্য মাঠে সৈয়দা আদিবা

প্রকাশিত:শনিবার, ০৭ ফেব্রু ২০২৬ ১০:০২

সিলেট-৬: ফয়সল চৌধুরীর পর এবার অ্যাড. এমরানের জন্য মাঠে সৈয়দা আদিবা

Manual8 Ad Code

সুরমাভিউ:-  সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে ফয়সল আহমদ চৌধুরীর পর এবার মাঠে নেমেছেন ওই আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মোকামবাজারে ধানের শীষের সমর্থনে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এমরান চৌধুরীর পক্ষে কাজ করতে এবং তাঁকে ভোট দিয়ে বিজয়ী করতে আহ্বান জানান।

Manual8 Ad Code

সৈয়দা আদিবাও জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীর মতো আসনটিতে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত এমরান আহমদ চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি।

Manual4 Ad Code

তবে প্রতীক বরাদ্দের পরপরই সিলেট-৬ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী সবাই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এমরান আহমদ চৌধুরীকে সমর্থন জানান।

মোকামবাজারের জনসভায় বক্তব্যকালে সৈয়দা আদিবা হোসেন বলেন- আমরা ১৫-১৬ বছরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি। সেই সুযোগ কাজে লাগিয়ে, ১২ ফেব্রুয়ারি সকাল সকাল সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ অর্থাৎ- এমরান আহমদ চৌধুরীর প্রতীকে সিল মেরে জনগণের দল বিএনপিকে বিজয়ী করবেন।

Manual3 Ad Code

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রকৃত উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। তাই আপনারা কারো ফাঁপা আশ্বাসের ফাঁদে পা না দিয়ে এমরান আহমদ চৌধুরীকে ১২ তারিখ নির্বাচিত করুন, আপনারা কাঙ্খিত উন্নয়ন উপহার পাবেন।

ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টারের সভাপতিত্বে এবং বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই ও সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাসাসের কেন্দ্রীয় সভাপতি হেলাল খান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান জিলাল উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও নারী-শিশু দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাড. মুজিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বাংলাদেশ আনজুমানে আলসাহ থেকে সাবেক ৩ বারের এমপি প্রার্থী রফিকুল ইসলাম, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, যুগ্ম-সম্পাদক এস এ রিপন, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, লন্ডন মহানগর বিএনপি নেতা ও ঢাকাদক্ষিণ সরকারী কলেজের সাবেক জিএস নোমান আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ মাস্টার, সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা তুফায়েল আহমদ, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম ভাদেশ্বর ইউনিয়ন সভাপতি সালেহ আহমদ, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক সুহেল আহমদ, সুজা আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাজু আহমদ, ভাদেশ্বর ৮ নং ওয়ার্ডের আল-ইসলাহ সভাপতি মাওলানা মুক্তার আলী, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন নবিল ও ভাদেশ্বর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি এনু মিয়া প্রমুখ।

Manual3 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, বদরুল ইসলাম, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি নেতা, ইউপি সদস্য সাহেদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি আমির উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির বিএনপি সভাপতি মুহিব আলী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ