সিলেটে ইউএসওএস’র ‘রান ফর ক্যান্সার’ ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ১৬ জানু ২০২৬ ০৯:০১

সিলেটে ইউএসওএস’র ‘রান ফর ক্যান্সার’ ম্যারাথন অনুষ্ঠিত

Manual3 Ad Code

সুরমাভিউ:-  ক্যান্সার সচেতনতা বৃদ্ধি ও তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড স্টুডেন্টস অর্গানাইজেশন অব সোশ্যাল সার্ভিসেস (ইউএসওএস)-এর আয়োজনে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর ক্যান্সার’ ম্যারাথন।

Manual8 Ad Code

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৬টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ম্যারাথনটি শুরু হয়। এটি চৌহাট্টা, আম্বরখানা, এয়ারপোর্ট রোড ও আল-মদিনা ইনস্টিটিউট প্রদক্ষিণ করে একই রুটে ফিরে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। ১০ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধশতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন।

এতে পুরুষ ক্যাটাগরিতে ০১০৫ বিআইবি নাম্বারের  জাবেদ আহমদ রাজু  ৫১.৩৩ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। তাছাড়া ০১৩৫ বিআইবি নাম্বার এর মোনায়েম হোসেন ৫১.৫৫ সেকেন্ড সময় নিয়ে ১ম রানার্সআপ এবং ০১২২ বিআইবি নাম্বার এর খুশনবে হাসান ৫৬ মিনিট সময় নিয়ে ২য় রানার্সআপ হন।

Manual6 Ad Code

পাশাপাশি মহিলা ক্যাটাগরিতে ০১২৭ বিআইবি নাম্বারের মোহিমা মোল্লির মিতু ৭৯ মিনিট সময় নিয়ে চ্যাম্পিয়ন, ০১৩২ বিআইবি নাম্বারের আফসারা আদিবা উমা ৯৩ মিনিট সময় নিয়ে ১ম রানার্সআপ এবং ০১৬৯ বিআইবি নাম্বারের বিজলি রানী দাশ ১০৬ মিনিট সময় নিয়ে  ২য় রানার্সআপ  হন।

ম্যারাথন শেষে দৌড়বিদদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইয়ের পাতার পরিচালক মোঃ রেজাউল করিম, আরাথিফের কো-অর্ডিনেটর সাজিদুর রহমান।

Manual6 Ad Code

সংগঠনের পরিচালক নাহিদ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএসওএস’র পরিচালক মোঃ তাজুল ইসলাম, মোঃ ইমরান হোসেন, রুবেল আহমদ, আজিজুল ইসলাম সোহাগ, আজিজুল ইসলাম, জুয়েল আহমদ, মাহবুবুর রহমান লিটন, তানজিম নেওয়াজ তাহসান, দিদারুল ইসলাম, সাফায়াত হোসেন আরমান, মিনহাজুর রহমান, জুবায়ের আহমদ, ইমদাদ হোসেন, সাকিল আহমদ, রিফাত রহমান মাহিন, রবিউল ইসলাম, মারজান আহমদ, ফারহান আহমদসহ অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউএসওএস সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্যান্সারে মৃত্যুহার কমাতে গবেষণা, চিকিৎসা সহায়তা ও সচেতনতামূলক নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সংগঠনটি। ২০৪৫ সালের মধ্যে সিলেটে একটি বিশেষায়িত ক্যান্সার ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তরুণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠন। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ