অ্যাডভোকেট জামানের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত:শুক্রবার, ২৮ নভে ২০২৫ ০৬:১১

অ্যাডভোকেট জামানের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Manual7 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দলের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর নগরীর শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী জামে মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে উপস্থিত মুসল্লিদের কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া চান অ্যাডভোকেট জামান।

মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত করেন সৈয়দ হাতিম আলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিহাব উদ্দীন।

Manual2 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুজ্জামান জোয়াহির, নাছির উদ্দীন, দুলাল আহমদ, বেলাল আহমদ, জুনেদ আরমান, মিলন, তছলিম মিয়া, আবুল কালাম, খলিল মিয়া, অর্পণ ঘোষ, মামুন আহমদ, ছিদ্দেক আলী, দেওয়ান কামরান আহমেদ, আব্দুল মালেক, সিরাজ উদ্দিন, শাহাব উদ্দীন প্রমুখ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ