নিউইয়র্কে মির্জা ফখরুলকে সুরক্ষা দিয়ে প্রশংসায় ভাসছেন সাবেক শিবির নেতা মারুফ রহমান

প্রকাশিত:বুধবার, ২৪ সেপ্টে ২০২৫ ০৭:০৯

নিউইয়র্কে মির্জা ফখরুলকে সুরক্ষা দিয়ে প্রশংসায় ভাসছেন সাবেক শিবির নেতা মারুফ রহমান

Manual5 Ad Code

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছার পর বিমানবন্দর থেকে গাড়িতে উঠা পর্যন্ত বেশ বিড়ম্বনার শিকার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এসময় তাদেরকে সুরক্ষা দিয়ে প্রশংসায় ভাসছেন সাবেক শিবির নেতা মারুফ রহমান।

জানা যায়, তারা বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হয়ে উচ্চস্বরে স্লোগান ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং এসময় তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুড়ে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁধা বিপত্তিকে উপেক্ষা করে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিরাপদে গাড়িতে তুলে দেন একজন বাংলাদেশী যুবক।

Manual7 Ad Code

পরবর্তীতে যুক্তরাষ্ট্র প্রবাসী এই যুবকের পরিচয় পাওয়া যায়। তিনি সিলেট মহানগরীর স্থায়ী বাসিন্দা। তার নাম মারুফ রহমান এবং তার বাড়ি নগরীর বিশ্ববিদ্যালয় (শাবি) এলাকায়। তিনি দেশে থাকাকালীন সময়ে সিলেটের মহানগর শিবিরের আওতাধীন বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা শাখার সভাপতি ছিলেন।

Manual5 Ad Code

মারুফ হাসান বিএনপি মহাসচিব ও এনসিপির আখতার হোসেনকে নিরাপত্তা দিয়ে গাড়িতে তুলে দেওয়ায় প্রশংসায় ভাসছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ এক ফেসবুক পোস্টে লিখেন ‘বিএনপির উচিত সাহসী মারুফ রহমানকে বীরোচিত সংবর্ধনা দেয়া’। এছাড়াও ফেসবুক জুড়ে তার শুভাকাঙ্ক্ষীরা তার এই সাহসী ভূমিকার জন্য নানাভাবে প্রশংসা করেছেন।

Manual1 Ad Code

জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই সফরে সঙ্গে ৫ জন রাজনৈতিক নেতাও রয়েছেন। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তার এই সফরের শুরুতেই নিউইয়র্কে উত্তেজনা দেখা দেয় প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক কর্মীদের মধ্যে। বিএনপি-আওয়ামী লীগ ও জামায়াতের প্রবাসী সংগঠনগুলো মুখোমুখি অবস্থানে চলে আসে।

Manual5 Ad Code

এদিকে, নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মী মিজানকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ