এম. সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত:শুক্রবার, ০৫ সেপ্টে ২০২৫ ০২:০৯

এম. সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন

Manual7 Ad Code

সুরমাভিউ:-  বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট মহানগর বিএনপি।

Manual8 Ad Code

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির নেতৃবৃন্দ মৌলভীবাজারে মরহুমের নিজ বাড়িতে যান। সকাল ১১টায় সাবেক সংসদ সদস্য ও মরহুমের পুত্র নাসের রহমানকে সঙ্গে নিয়ে তারা কবর জিয়ারত শেষে শ্রদ্ধা নিবেদন করেন।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী, সম্পাদক রেজাউল করিম আলো, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ তালুকদার, বিমানবন্দর থানা বিএনপি’র সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, লল্লিক আহমেদ চৌধুরী, আব্দুল ওয়াদু মিলন, রহিম আলী রাসু, নজির হোসেন প্রমুখ।

আজ শুক্রবার বাদ আছর সিলেটের শাহজালাল (রহ.) মাসজিদ প্রাঙ্গণে মরহুম এম. সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির সকল নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ