তাহিরপুরে নবাগত (ইউএনও)’র সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা

প্রকাশিত:বুধবার, ২০ আগ ২০২৫ ০৭:০৮

তাহিরপুরে নবাগত (ইউএনও)’র সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা

Manual2 Ad Code

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান মানিকের সাথে উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল হক, সুসিল সমাজকর্মী আবুল হোসেন, দৈনিক জৈন্তা বার্তা প্রতিনিধি মো. রোকন উদ্দিন, দৈনিক জনকন্ঠ সুনামগঞ্জ প্রতিনিধি এস. এম. মিজান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রাহাদ হাসান মুন্না, দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি মো. আঃ মান্নান, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি শামসুল আলম আখঞ্জী, মো. বাচ্চু মিয়া প্রমুখ।

Manual6 Ad Code

উক্ত সভায় সাংবাদিকরা নবাগত (ইউএনও) মো. মেহেদী হাসান মানিককে স্বাগত জানিয়ে তাহিরপুর উপজেলার বিভিন্ন সার্বিক উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

নবাগত (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক উপজেলায় কর্মরত সাংবাদিকদের বলেন, তাহিরপুর উপজেলা একটি সম্ভাবনাময় এলাকা, এখানে পর্যটন, শিক্ষা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে অনেক কাজ করার সুযোগ রয়েছে। এসব কাজে সহযোগিতা করলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ