৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৭ আগ ২০২৫ ০৯:০৮
সুরমাভিউ:- জামিয়া নূরে মদিনা সিলেট এর উদ্যোগে ৩৬ জুলাই ৫ই আগষ্ট-২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ৫ আগস্ট মঙ্গলবার, রাতে জামেয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
হাফিজ মাওলানা সৈয়দ এহসান এর সভাপতিত্বে ও মাওলানা খালেদ আহমদের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা সৈয়দ তালহা আলম।
প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শায়খুল হাদীস মুফতি এহতেশামুল হক ক্বাসেমি। প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন শায়খ শরীফ উদ্দিন খাঁ।
জামিয়ার মুহতামিম মাওলানা এরশাদ খান আল হাবীব এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মাওলানা সৈয়দ সালিম আহমদ ক্বাসেমি, মাওলানা হিফজুর রহমান, মাওলানা তুফায়েল আহমদ উসমানী, হাফিজ মাওলানা মাসুম আহমদ খান, ছাত্রনেতা আব্দুল বাছিত, আবুল হাসানাত শিহাব। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলায়ত করেন হাফিজ নাজিমুদ্দিন। শেষে দোয়া পরিচালনা করেন শায়েখ আব্দুল হাফিজ। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766