তাহিরপুরে মদ সহ পর্যটক আটক

প্রকাশিত:শনিবার, ০২ আগ ২০২৫ ০৭:০৮

তাহিরপুরে মদ সহ পর্যটক আটক

Manual2 Ad Code

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের তাহিরপুরে বিদেশি মদসহ এক পর্যটককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত পর্যটক ঢাকার কেরানীগঞ্জের নতুন শুভাঢ্যা এলাকার ভক্ত বর্মনের ছেলে রাজ বর্মন (২২)।

Manual1 Ad Code

শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলার অন্যতম পর্যটনস্পট নীলাদ্রি লেক সংলগ্ন ট্যাকেরঘাট বাজার থেকে মদসহ রাজ বর্মন কে আটক করা হয়।

Manual1 Ad Code

জানা যায়, উপজেলার নীলাদ্রি লেক পাড় ও ট্যাকেরঘাট বাজারে এক অভিযান পরিচালনা করে দুই বোতল বিদেশী মদসহ রাজ বর্মন (২২) কে আটক করেন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পংকজ দাস ও সঙ্গীয় ফোর্স।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই বোতল মদসহ এক পর্যটককে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ