লাখো মানুষের কর্মসংস্থান সিলেটের স্টোন ক্রাশার মিশিন খোলে দিন

প্রকাশিত:সোমবার, ২৩ জুন ২০২৫ ১০:০৬

লাখো মানুষের কর্মসংস্থান সিলেটের স্টোন ক্রাশার মিশিন খোলে দিন

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের জেলা প্রশাসন কর্তৃক এ অঞ্চলের হাজারো মানুষের কর্মসংস্থান স্টোন ক্রাশার সমূহ উচ্ছেদ তৎপরতা এবং এসব পাথর শিল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে সিলেট সদর উপজেলার ধোপাগুলে ব্যবসায়ি ও শ্রমিকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়।

২৩ জুন সোমবার এয়ারপোর্ট থানা পাথর ব্যবসায়ী ও স্টোন ক্রাশার মালিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন।

Manual8 Ad Code

রাজন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সামছুল আলম, সিনিয়র সহ সভাপতি সৈয়দ সালেহ আহমদ শাহনাজ, সিনিয়র সহসভাপতি শাব্বির আহমদ, কবির হোসেন, সৈয়দ মকসুদুর রহমান মতিন, রুহুল আমিন, কাদির মিয়া, মামুন ভুইয়া, রনি দত্ত, রপন আহমদ, রাজিব হোসেন লিটু, বুলবুল আহমদ, লাল মিয়া, মশ্রব আলী, আজির উদ্দিন, আবদুল করিম,আবদুল কাদির, আবদুল হক, শামীম আহমদ, রিমন আহমদ রিমু নিজাম উদ্দিন, আলাল আহমদ, জাকির হোসেন  প্রমুখ।

Manual1 Ad Code

সভায় বক্তারা  বলেন, সিলেটের লাখো মানুষ বর্তমানে পাথর সংশ্লিষ্ট জীবিকা নির্বাহ করে জীবন যাপন করছেন। আওয়ামীলীগ আমলে ভারত থেকে নিম্নমানের পাথর আমদানীর কারনে এ অঞ্চলের পাথর আহরন ও পাথর ভাঙ্গার মেশিনগুলো বন্ধ রাখা হয়। এর ফলে এ অঞ্চলের লাখো মানুষ সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন যাপনে বাধ্য হয়। জুলাই বিপ্লবের পর এ অঞ্চলের পাথর সংশ্লিষ্ট জীবিকা চালু হলে পুনরায় সক্রিয় হয়ে উঠে পুরনো স্বার্থান্বেষী মহল। এরই অংশ হিসেবে পরিবেশের দোহাই দিয়ে এ অঞ্চলের লাখো মানুষের জীবীকা স্টোন ক্রাশার বন্ধে পুনরায়  ষড়যন্ত্র শুরু হয়। এরই অংশ হিসেবে সম্পূর্ণ বে আইনী ভাবে এ অঞ্চলের শতশত পাথর কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেগুলো অচল করে দেয়া গয়। বক্তারা যুগ যুগ ধরে চলে আসা এখানকার পাথর উৎপাদন কারখানা সচল রাখতে সরকারের প্রতি দাবী জানান। অন্যথায় সিলেটে কঠোর আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার আদায় করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। সভায় বক্তারা ২৪ জুন মঙ্গলবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়েজিত শ্রমিক ব্যবসায়িদের মানববন্ধন সফল করার আহবান জানান। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল স্থানীয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ