বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থা, খাসদবীর’র আহবায়ক কমিটি গঠন আহবায়ক হুমায়ুন আহমদ মাসুক, সদস্য সচিব এডভোকেট কবির আহমদ খান

প্রকাশিত:শনিবার, ২১ জুন ২০২৫ ০৮:০৬

বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থা, খাসদবীর’র আহবায়ক কমিটি গঠন আহবায়ক হুমায়ুন আহমদ মাসুক, সদস্য সচিব এডভোকেট কবির আহমদ খান

Manual7 Ad Code

সুরমাভিউ:-  বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বাদ এশা খাসদবীর এলাকাবাসীর উদ্যোগে ও বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থার হুমায়ূন আহমদ মাসুকের বাসভবনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য আহমেদুর রহমান খাঁন হিনুর সভাপতিত্বে ও নিয়ামত উল্লাহ খাসদবীরির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলী সদস্য মো: দেলোয়ার হোসেন খান, শফিক মিয়া, আলমগীর আহমদ। এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী আব্দুল হালিম স্বপন, উজ্জল আহমদ, কামাল আহমদ, জামাল মিয়া, আলাল আহমদ, সালাউদ্দিন, নুরুল বক্স বাচ্চু, আকবর আহমদ, সায়েক আহমদ, শামীম আহমদ, আব্বাস মিয়া, আব্দুল কাইয়ূম, আব্দুল হক, আবুল হক প্রমুখ।

সভায় বক্তার, খাসদবীর এলাকার বাসিন্দাগন দীর্ঘদিন ধরে সামাজিক সংগঠন বন্ধন সমাজ কল্যান যুব সংস্থার সার্বিক কার্যক্রম বন্ধ থাকা ও সংস্থার দায়িত্বশীল ব্যক্তিগনের অনুপস্থিতির কারণে এলাকাবাসির দুর্ভোগের চিত্র তুলে ধরেন। এলাকার নিরাপত্তা ও ময়লা আর্বজনার সার্বিক কার্যক্রম ব্যাহত হওয়ায় ও হিসাব নিকাশ না পাওয়া কথা জানান। তাছাড়া অন্যান্য উপদেষ্টার সাথে যোগাযোগ করা হলে তারাও সংস্থার কার্যক্রম বেগবান করার জন্য নতুন আহবায়ক কমিটির সম্মতি জানান। খাসদবীর এলাকাবাসী ও বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থার উপদেষ্টাদের উপস্থিতিতে ও সর্বসম্মতিতে এলাকাবাসির দূর্ভোগ লাগবের জন্য সংস্থার পুরাতন কমিটি বিলপ্ত করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Manual2 Ad Code

কমিটির দায়িত্বশীলরা হলেন, আহবায়ক সমাজসেবী ও শিক্ষানুরাগী হুমায়ুন আহমদ মাসুক, সদস্য সচিব অ্যাডভোকেট কবির আহমদ খান, সদস্য জাকির হোসেন, সুলতান বক্স মনসুর, মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরি, শাহরিয়ার আহমদ তারেক, কাওছার আহমদ।

Manual1 Ad Code

সভাশেষে খাসদবীর এলাকার প্রবীন মুরব্বী ও পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী ইসরাঈল মিয়ার রোগমুক্তি সহ অত্র এলাকার সবার সুখ সমৃদ্ধি ও বিশ্বের নিপীড়িত মুসলিম ঊম্মার জন্য মোনাজাত করা হয়।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ