কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ১৪ জুন ২০২৫ ০৭:০৬

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ঈদ পূনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাদাপাথর হোটেল অ্যান্ড রিসোর্টে শনিবার (১৪ জুন) দুপুরে এ সভা অনুষ্ঠিত হয় ।

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক, আকবর রেদওয়ান মনা, অর্থ সম্পাদক আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ প্রমুখ।

আলোচনায় প্রেসক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ, সংবাদ পরিবেশনায় গুণগত মান বজায় রাখা এবং ক্লাবের সামাজিক ভূমিকা আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে ক্লাবের কর্মকান্ড কিভাবে আরও গতিশীল এবং সময়োপযোগী করা যায় সে বিষয়েও গুরুত্ব সহকারে আলোচনা হয়। এসময় ঈদ পুনর্মিলনী উপলক্ষে একে অপরের সাথে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ