১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১৩ জুন ২০২৫ ১০:০৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে পাথর লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫ জনকে ছয় মাসের জেল ও ৩৮টি নৌকা ধ্বংস করা হয়।
শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে। এসময় সাদাপাথর থেকে নৌকা দিয়ে পাথর লুটপাটে জড়িত থাকায় কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতি বাড়ি গ্রামের সুয়েজ মিয়া, আব্দুস সালাম, বিলাজুরের ছালেক মিয়া, জুয়েল ও উত্তর রাজনগরের হাফিজুরকে ৬ মাস করে জেল দেওয়া হয়। তাছাড়া পাথর পরিবহনে ব্যবহৃত ১৮টি ইঞ্জিন চালিত নৌকা ও ২০টি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা আজিজুননাহারের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
Helpline - +88 01719305766