১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৯ অক্টো ২০২২ ০২:১০
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে৷ সে গোয়াইনঘাট উপজেলার সালুটিকরের মৃত হানিফ আলীর ছেলে দুলাল আহমদ (৪০)।
শনিবার (৮ অক্টোবর) কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ কালাসাদেক মহা সড়ক থেকে সিএনজি অটোরিকশা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার এস.আই জনার্দন সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাত ৮ টা ৪০ মিনিটে দুলাল আহমদকে গ্রেফতার করেন। এ সময় তারা সিএনজি অটোরিকশা থেকে ৩ টি বস্তাতে থাকা ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এবং মদ পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও থানায় জব্দ করা হয়।
রবিবার তাকে কোর্টে প্রেরন করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী বলেন, মাদকের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্সে আছে। নিয়মিত মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে কয়েকজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Helpline - +88 01719305766