১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ০৮ অক্টো ২০২২ ০৬:১০
সুরমাভিউ:- সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মোহা: ইকতিয়ার উদ্দিন এর নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ ০৭ অক্টোবর রাত অনুমান ০৯.৩০ ঘটিকায় ওসমানীনগর পাঁচপাড়া সাকিনের জনৈক ইয়াসিন আলীর কলোনীতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযানে পাঁচপাড়া সাকিনের মৃত মনির হোসেন চৌধুরীর পুত্র আনসার আহমেদ (৬২) ও দশহাইল সাকিনের আবুল কালামের পুত্র সুমন আহমদ(২৪) এর হেফাজত হতে ০৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ সংক্রান্তে ওসমানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Helpline - +88 01719305766