১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ০৪ অক্টো ২০২২ ০৭:১০
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শমসের নগর মৌজা থেকে আদালতের আদেশ অমান্য করে বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। কাঠালবাড়ি গ্রামের আলতাফ আলী কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এই দরখাস্ত দায়ের করেন।
সোমবার দায়ের করা দরখাস্তে তিনি উল্লেখ করেন, কোম্পানীগঞ্জ উপজেলার শমসের নগর মৌজার ৬৩ নং এসএ ও ৪৬ নং বিএস খতিয়ানে আমার স্বত্ব দখলীয় ভূমি থেকে প্রভাবশালী মহল জোর পূর্বক মাননীয় সহকারী জজ কোম্পানীগঞ্জ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বেলচা, কুদাল, ইত্যাদি সরঞ্জাম দিয়ে বালু উত্তোলন করে আমার স্বত্ব দখলীয় ভূমি নষ্ট করা সহ অপূরনীয় ক্ষতি সাধন করছে।
আলতাফ আলীর ছেলে নবী হোসেন জানান, রাতের আধারে নৌকা দিয়ে একটি চক্র বালু উত্তোলন করে আসছ। পুলিশ ২/৩ দিন সেখানে অভিযানও করেছে। এর পরেও তারা বালু উত্তোলন বন্ধ করেনি। সুযোগ পেলেই তারা এখান থেকে বালু উত্তোলন করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে এখানে পুলিশ অভিযান করেছিল বলেও জানান তিনি।
Helpline - +88 01719305766