কানাইঘাট উপজেলা যুব জমিয়তের সাথে জেলা যুব জমিয়তের মতবিনিময়

প্রকাশিত:মঙ্গলবার, ০৪ অক্টো ২০২২ ০৬:১০

কানাইঘাট উপজেলা যুব জমিয়তের সাথে জেলা যুব জমিয়তের মতবিনিময়

Manual5 Ad Code
সুরমাভিউ:-  যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য সম্মেলন সফলের লক্ষ্যে সিলেট জেলা যুব জমিয়তের উপজেলা ভিত্তিক সাংগঠনিক সফরের অংশ হিসাবে কানাইঘাট উপজেলা যুব জমিয়তের দায়িত্বশীলদের সাথে সিলেট জেলা যুব জমিয়তের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৪ অক্টোবর) বাদ আছর উপজেলা জমিয়ত কার্যালয়ে উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল কাদির’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা জফির উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা উমর ফারুক,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মুমিন,সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ মনসুর,সহ-সাহিত্য সম্পাদক মাওলানা আমিনুর রশিদ,সদস্য আব্দুল মালিক প্রমূখ।
সভায় আগামি ১৩ অক্টোবর যুব জমিয়ত বাংলাদেশ এর সদস্য সম্মেলন ও কাউন্সিল সফলের লক্ষ্যে জেলা নেতৃবৃন্দ কানাইঘাট উপজেলা যুব জমিয়তকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ