নগরীর বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শনে এড.নাসির উদ্দিন খান

প্রকাশিত:সোমবার, ০৩ অক্টো ২০২২ ১০:১০

নগরীর বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শনে এড.নাসির উদ্দিন খান

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট নগরীর বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

Manual7 Ad Code

আজ ৩ অক্টোবর সোমবার রাতে নগরীর মাছুদিঘীরপাড় পুজা মণ্ডপ সহ নগরীর বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন।

Manual6 Ad Code

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর সিলেট মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মখলিছুর রহমান কামরান, সিলেট মহানগর যুবলীগ নেতা আব্দুল লতিফ রিপন, শান্ত দেব, সিলেট জেলা সিলেট জেলা মৎস্যজীবী লীগের সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুকন আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

এ সময় নাসির উদ্দিন খান দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন।

Manual6 Ad Code

পূজা মণ্ডপ পরিদর্শনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে নাসির উদ্দিন খান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সবাই মিলে এ উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপনে সহায়তা করা আমাদের সকলের দায়িত্ব।

এ সংক্রান্ত আরও সংবাদ