রফিকের ভাইয়ের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

প্রকাশিত:সোমবার, ০৩ অক্টো ২০২২ ০৮:১০

রফিকের ভাইয়ের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রফিক দেওয়ানের বড় ভাই মোঃ মফিজ দেওয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল।

সোমবার (৩ অক্টোবর) এক শোকবার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, মরহুমের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তার শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

Manual2 Ad Code

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ