জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা সিলেট মহানগরের ট্রাফিক ক্যাম্পেইন

প্রকাশিত:সোমবার, ০৩ অক্টো ২০২২ ০১:১০

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা সিলেট মহানগরের ট্রাফিক ক্যাম্পেইন

Manual5 Ad Code

সুরমাভিউ:-  ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার পক্ষ থেকে সিলেট মহানগরীতে ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ অক্টোবর) সকাল ১১টায় নগরীর আম্বরখানা পয়েন্টে এই ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা: এম. ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল এর পরিচালনায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, লোকমান হেকিম, দপ্তর সম্পাদক কাইয়ুম চৌধুরী, প্রচার সম্পাদক আহসান হাবীব, সদস্য  শাহেদ শাহরুখ অয়ন, মনসুর আহমদ, রফিক আহমদ, মোহাম্মদ রুমেল খান, মোঃ তাহের, মোঃ নুর আলী, আশরাফ উদ্দিন, দেলোয়ার হোসেন, মোঃ রুকন উদ্দিন, মহেশ ঘোষ, মকসুদুর রহমান চৌধুরী, প্রমুখ।

Manual3 Ad Code

ট্রাফিক ক্যাম্পেইনে গাড়ি চালক ও মালিকদের উদ্দেশ্যে বিভিন্ন জনসচেতনামূলক বক্তব্য প্রদান করা হয়।

Manual8 Ad Code

উল্লেখ্য, এ বছর জাতীয় নিরাপদ সড়ক দিবস এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি’।

এ সংক্রান্ত আরও সংবাদ