সুরমাভিউ:- আগামী দু বছরের জন্য বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন এর কমিটি গঠন হয়েছে।
শনিবার সন্ধায় বিয়ানীবাজার প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সিনিয়র সদস্য দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল খালিকের সভাপতিত্বে ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সজিব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, সদস্য আবুল হাসানসহ জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দ।
সকলের সম্মতিক্রমে দৈনিক দেশ বাংলা পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি এম.এ ওমর কে সভাপতি ও দৈনিক আজকালের খবর পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি আমিনুল হক দিলু কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অনান্য সদস্যরা হলেন সহ-সভাপতি, সাদিক হোসেন এপলু (জাতীয় দৈনিক আমাদের কন্ঠ, আগামী প্রজন্ম ও দর্পণ টেলিভিশন) সামিয়ান হাসান (দৈনিক আমাদের সময়), সহ-সাধারণ সম্পাদক বেলাল আহমদ (ম্যাপ টিভি), এহসানুল কাদির (বিয়ানীবাজার টিভি), সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন (শুভ প্রতিদিন), কোষাধ্যক্ষ রুহেল আহমদ (এসআরআই টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকের আহমদ (এসআরআইটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাকসুদ মনি (ম্যাপ টিভি), সদস্য ইকবাল হুসেন, ইমাম হাসনাত সাজু (দিবালোক), ইমরান হুসেন আলম। বিজ্ঞপ্তি