১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ৩০ সেপ্টে ২০২২ ০৬:০৯
সুরমাভিউ:- সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মরহুম মোশারফ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সাবেক ছাত্রনেতা কাজী রিফাত আহমদের উদ্যোগে বাদ আসর দরগাহ হযরত শাহজালাল (রাহ:) মাজার মসজিদ প্রাঙ্গনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সদস্য রাহাত তরফদার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুফতি ইয়ামিন খাবির, ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব খান মাছুম, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ইউরোপীয় ইউনিয়ন শাখার সভাপতি, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক আনোয়ার উদ্দিন আহমদ রুনু, পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সাবিদ হোসেন ও মুহিত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766