প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা ও মহানগরের দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ২৮ সেপ্টে ২০২২ ১০:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা ও মহানগরের দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual8 Ad Code

সুরমাভিউ:-  বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন। তিনি সর্বত্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন। এ দেশকে বিশ্ব দরবারে মর্যাদার স্থানে নিয়ে যেতে তাঁর প্রাণান্তকর প্রচেষ্টা বিশ্বনেতাদের দৃষ্টি কেড়েছে। তাঁর নেতৃত্বেই এ দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

Manual5 Ad Code

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধা যুব কমান্ড, সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) নগরীর আম্বরখানা জামে মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এম শাহরিয়ার কবির সেলিম, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খান শাহীন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট মহানগর সভাপতি মির্জা আব্দুল হামিদ অভি, সাধারণ সম্পাদক একেএম আবু হুরায়রা সাজু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড জেলা শাখার নেতা নাজিম আহমদ, আমিনুর রহমান পাপলু, নিজামুল ইসলাম, ওয়াইনুল হক, অপু আহমদ, জাবেদ আহমদ, নূর মোহাম্মদ, মহানগর যুব কমান্ড নেতা মোঃ লিটন আহমদ, সুমন আহমদ, সদস্য ফয়েজ আহমদ (কালামিয়া), সৈয়দ হৃদয় প্রমুখ।

মিলাদ ও দোয়া মাহফিলে পরিচালনা করেন আম্বরখানা জামে মসজিদের ইমাম মাওলানা জিয়া উদ্দিন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ