সুরমাভিউ:- জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সভা আজ বুধবার (০৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব জনতা মার্কেটস্থ দলীয় কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা আতিকুর রাহমান সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক কে, এম ইমাদ উদ্দিনের পরিচালনায় অনষ্ঠিত হয়।
সভায় পৌরসভার অসম্পূর্ণ ওয়ার্ডগুলি গঠণের উদ্দেশ্য ৯টি ওয়ার্ডগুলিতে ধারাবাহিক সফরের সিদ্ধান্ত গৃহিত হয়।
এবং অধিনস্থ সংগঠন ছাত্র জমিয়তের চলমান কার্যক্রমের রিপোর্ট পেশ করেন পৌর জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক শরীফ আল হাসান।
তাছাড়া যুব জমিয়তের কমিটির কার্যক্রম জোরদার করার ব্যাপারে সংস্লিষ্টদের নির্দেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাখা সহসভাপতি মাওলানা মুজিবুর রাহমান, শায়খুল হাদিস আজিজ আহমদ,
মাওলানা মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ, অর্থ সম্পাদক হাজি জিয়া উদ্দিন, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন শিপার, ছাত্র বিষয়ক সম্পাদক শরীফ আল হাসান, সদস্য মাওলানা আশফাক আহমদ, সালেহ আহমদ, কামাল আহমেদ, ব্যবসায়ী জামাল আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সাহিত্য সম্পাদক মাহবুব আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।