তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরো মজবুদ করতে হবে : মাওলানা গাজি রহমত উল্লাহ

প্রকাশিত:বুধবার, ০৭ সেপ্টে ২০২২ ০৯:০৯

তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরো মজবুদ করতে হবে : মাওলানা গাজি রহমত উল্লাহ

Manual1 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের মাসিক বৈঠক বুধবার (৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা গাজি রহমত উল্লাহ বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ জাতি ও ইসলামের কল্যানে ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই সংগঠনের কার্যক্রম আরও মজবুদ করতে হবে।

Manual8 Ad Code

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল আহাদ, ক্বারী মাওলানা মুহাম্মদ সানা উল্লাহ, অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা আহমদ আজাদ, মুহাম্মদ আব্দুল গাফফার, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কমর উদ্দিন, হাফিজ কয়েছ আহমদ, বায়তুল মাল সম্পাদক রোটা: মাওলানা ইলিয়াছুর রহমান, সহ-প্রচার সম্পাদক মাওলানা ফয়জুন নুর, হাফিজ ফয়েজ আহমদ, মাওলানা শামসুল ইসলাম, হাফিজ সাইফুল ইসলাম, মুহাম্মদ সিকন্দর আলী, মাওলানা হাসমত উল্লাহ প্রমুখ।

Manual8 Ad Code

বৈঠকে বিগত মাসের রির্পোট পেশ পর্যালোচনা ও আগামী ২৮ সেপ্টেম্বর সিলেট মহানগর শাখার উদ্যোগে দিনব্যপী প্রশিক্ষণ মজলিস করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিশেষে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী আমেরিকা প্রবাসী রেসালত ইসলাম চৌধুরীর পিতা আবুল আনাম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ