প্রগতি উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ইকবাল হোসেন

প্রকাশিত:বুধবার, ০৭ সেপ্টে ২০২২ ০৮:০৯

প্রগতি উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ইকবাল হোসেন

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেট, দক্ষিণ সুরমার বদিকোনা প্রগতি উচ্চবিদ্যালয়ের বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে সভাপতি নির্বাচিত হলেন মোঃ ইকবাল হোসেন (আফাজ)। সোমবার (৫ সেপ্টেম্বর) এক পত্রে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কমিটির অনুমোদন দিয়েছেন।

Manual5 Ad Code

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক  মোঃ মঈনুল ইসলাম স্বাক্ষরিত স্মারক মূলে, গভণিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ২৯(৩) ধারানুযায়ি প্রগতি উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে  অনুমোদন দেয়া হয়।

Manual1 Ad Code

কমিটিতে শিক্ষানুরাগি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ ইকবাল হোসেন (আফাজ) কে  সভাপতি নির্বাচিত করা হয়। এর আগেও তিনি এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পদাধিকার বলে প্রধান শিক্ষক মৃদুল বরণ আচার্য  সদস্য সচিব হিসেবে থাকবেন। বিশিষ্ট শিক্ষানুরাগি ও সসমাজসেবি শাহ আলম প্রতিষ্ঠা সদস্য, আপ্তাব আলীকে দাতা সদস্য নির্বাচিত করা হয়।

Manual8 Ad Code

আব্দুল খালিক ও ভানুচন্দ্র পাল শিক্ষক প্রতিনিধি ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মনোনিত হন সেলিনা জাহান। সাধারণ অভিভাবক সদস্য নির্বাচিত হন মোঃ নজরুল ইসলাম,মোঃ মানোয়ার হোসেন, সিদ্দিক আহমদ ও মোঃ হিরন মিয়া। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ