মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত:বুধবার, ১৪ জানু ২০২৬ ০৭:০১

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

Manual1 Ad Code

সুরমাভিউ:-  মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ১৪ জানুয়ারি বুধবার সকালে সিলেট নগরীর শামীমাবাদস্থ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী।

Manual1 Ad Code

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে ও বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ উদযাপন কমিটির আহবায়ক ও কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক চৌধুরী সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজের গণিত বিভাগের প্রধান মোঃ আলমগীর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান শেখ মোহাম্মদ মাহমুদ উল্লাহ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান রহিমা বেগম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আজির উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রধান মোছাম্মৎ শাহানা বেগম, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সামিরা আক্তার, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোঃ আলমগীর হোসেন, দর্শন বিভাগের প্রধান সামিয়া সুলতানা চৌধুরী প্রমুখ।

Manual8 Ad Code

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেন, ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মেয়েরা মেধার স্বাক্ষর রেখে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করে বহির্বিশে^ দেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। তাদেরকে অনুসরণ করে মেয়েরা আরো এগিয়ে যাবে। তিনি বলেন, মহিলা কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মা-বাবার দায়িত্ব পালন করছেন। এজন্যে শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া সহ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, বুদ্ধিভিত্তিক ও পরিপূর্ণ মানুষ হিসেকে গড়ে তোলতে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়া পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ