সিলেটে জমিয়ত নেতা উবায়দুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত:মঙ্গলবার, ১৩ জানু ২০২৬ ১০:০১

সিলেটে জমিয়ত নেতা উবায়দুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ

Manual1 Ad Code

সিলেট-৫ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সভা করা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানো নোটিশ দিয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। উবায়দুল্লাহ ফারুকের প্রার্থিতা বাতিলের বিষয়ে কেন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার মধ্যে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (১২ জানুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান এ নোটিশ জারি করেন।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জকিগঞ্জ বাজারের সোনার বাংলা সেন্টারের হলরুমে ফারুকের উপস্থিতিতে শতাধিক নেতা-কর্মী নির্বাচনি প্রচারণা চালায়। নির্বাচনি আচরণবিধি প্রয়োগে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এবং জকিগঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঘটনাস্থলে উপস্থিত হলে কর্মী-সমর্থকরা তাদের ঘিরে অশ্লীল স্লোগান দেয় এবং ভীতি সৃষ্টির চেষ্টা করে।

Manual4 Ad Code

ইউএনওর নোটিশে উল্লেখ করা হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে মঞ্চে কয়েকজন নেতা, বিশেষ করে সিদ্দিকুর রহমান পাপলু অশালীন আচরণ করেন। অবিলম্বে অনুষ্ঠানের সমাপ্তির অনুরোধ উপেক্ষা করে উবায়দুল্লাহ ফারুক এবং অন্যান্য নেতা ভোট চান।

Manual7 Ad Code

নোটিশে বলা হয়েছে, এই কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধি, ২০২৫ অনুযায়ী সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রার্থিতা বাতিলের বিষয়ে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টায় নির্বাচন অফিসে সশরীরে উপস্থিত হয়ে তার ব্যাখ্যা দিতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ