রাজনীতিতে এক উজ্জ্বল ব্যতিক্রমী নেত্রী বেগম খালেদা জিয়া : খন্দকার মুক্তাদির

প্রকাশিত:মঙ্গলবার, ১৩ জানু ২০২৬ ০৭:০১

রাজনীতিতে এক উজ্জ্বল ব্যতিক্রমী নেত্রী বেগম খালেদা জিয়া : খন্দকার মুক্তাদির

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিজের ব্যক্তিত্ব দিয়ে সব মানুষের হৃদয় জয় করেছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার পরিমিতিবোধ, ব্যবহার, আচার-আচরণ এবং সংযত কথাবার্তা এ দেশের শান্তিকামী মানুষকে অনুপ্রাণিত করেছে। খালেদা জিয়া সেই বিরল রাজনীতিবিদদের একজন, যিনি জনগণের অধিকার আদায়ের জন্য গৃহবধূ থেকে রাজনীতির মাঠে এসেছিলেন। তার আপসহীন নেতৃত্ব, দৃঢ়প্রতিজ্ঞ অবস্থান এবং জনগণের প্রতি দায়িত্ববোধের কারণে বারবার নিপীড়িত-নির্যাতিত হয়েও তিনি তার নীতি এবং আদর্শ থেকে বিচ্যুত হননি।

Manual6 Ad Code

খন্দকার মুক্তাদির মঙ্গলবার (১৩ জানুয়ারি) দক্ষিণ সুরমার মোমিনখলাসহ নগরীর বিভিন্নস্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও নিস্বার্থ পরিবারের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে নগরীর ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ সংলগ্ন চান্দের হাটে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।

মুক্তাদির বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েছিলেন, গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার নেতৃত্বে নারী শিক্ষা ও ক্ষমতায়নে পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু তার শাসনকালে দুর্নীতি ও রাজনৈতিক সংঘাতের অভিযোগও ছিল, যা তাকে অনুগত সমর্থক ও সমালোচক উভয়ই জুগিয়েছিল।

Manual3 Ad Code

অনুষ্ঠান গুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম।

Manual6 Ad Code

বিএনপির মোমিনখলা পাড়া কমিটির সভাপতি আবু হাসান সাহেদের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সহ সভাপতি আফজল উদ্দিনের পরিচালনায় যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ মুকুল, আবুল কালাম প্রমুখ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন আশফাক আহমদ।

দোয়া পরিচালনা করেন মোমিনখলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল হোসেন।-বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ