সিলেট-৬ আসনে ৫৪ বছর শুধু ধানের চাষ হয়েছে এবার ঘরে ফসল তোলার পালা

প্রকাশিত:মঙ্গলবার, ২৫ নভে ২০২৫ ০৯:১১

সিলেট-৬ আসনে ৫৪ বছর শুধু ধানের চাষ হয়েছে এবার ঘরে ফসল তোলার পালা

Manual6 Ad Code

সুরমাভিউ:-  ‘বাংলাদেশ জন্মের পর থেকে সিলেট-৬ আসনে শুধু ধানের চাষ হয়েছে, ফসল আর ঘরে তোলা হয়নি। তবে এবার মোক্ষম সুযোগ, ফসল ঘরে তোলার। সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপিকে বিজয়ী করে আসনটি খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিন।’

Manual6 Ad Code

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে আয়োজিত শোকরানা দোয়াপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এ কথা বলেন।

তিনি আরও বলেন- বিগত ৫৪ বছরে বিভিন্ন জটিলতায় সিলেট-৬ আসনের জনগণ সরাসরি ধানের শীষে ভোট দিয়ে দলীয় প্রার্থীকে সংসদে দেখতে পারেননি। এবার এসেছে সেই সুবর্ণ সুযোগ। প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, সেই প্রার্থীকে বিজয়ী করার পবিত্র আমানতও আপনাদের হাতে। ধানের শীষকে বিজয়ী করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে উন্নয়নের বিপ্লব ঘটানোর সুযোগ করে দিন।
বক্তব্যকালে এমরান চৌধুরী বৃহত্তর হেতিমগঞ্জ এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন।

এমরান আহমদ চৌধুরীকে সিলেট-৬ আসনে প্রার্থী ঘোষণা করায় আল্লাহর শুকরিয়া, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানরে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘বৃহত্তর হেতিমগঞ্জ এলাকাবাসী’র উদ্যোগে হেতিমগঞ্জ বাজারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা মিয়া।

Manual4 Ad Code

ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম মামুনুর রশীদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক মুহি সুন্নাহ চৌধুরী নারজিস, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ও পৌর বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, জেলা বিএনপি যুগ্ম-সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান মুজিব, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ আবু তাহের, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহেল আহমদ চেয়ারম্যান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক জামিল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর জামাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মামুন আহমদ রিপন, যুগ্ম-আহবায়ক শাহানুর আহমদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খাঁন, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবর আহমদ, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক বাবলু মিয়া, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম-আহবায়ক ফয়সল আহমদ, বিএনপি নেতা নুরুল আমিন, আব্দুর রহিম মেম্বার এবং বাচ্চু আহমদ মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাজু আহমদ এবং সুলতান মাহমুদ প্রমুখ।

এছাড়াও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

আলোচনা শেষে শোকরানা দোয়া পরিচালনা করেন খয়রুনগঞ্জ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আমিনুল ইসলাম।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ