বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে কেন্দ্রীয় কমিটির অভিনন্দন

প্রকাশিত:রবিবার, ২৩ নভে ২০২৫ ০৯:১১

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে কেন্দ্রীয় কমিটির অভিনন্দন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  নবগঠিত বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দকে আন্তুরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

রবিবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি গাজী আক্তার ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফুরকার বলেন, সিলেটবাসীর চাহিদা পূরণে এবং মানব কল্যাণে মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যরা কাজ করবে। এসোসিয়েশনের সদস্যদের কল্যাণে নতুন কমিটি নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা রাখবেন।

Manual7 Ad Code

কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, নবগঠিত কমিটির সভাপতি হলেন মোহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি এ এইচ আরিফ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাছুম আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, কোষাধ্যক্ষ বাবর জোয়ারদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুলাইমান আহমদ সুহেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মাজিদ চৌধুরী, দপ্তর সম্পাদক জাবেদ এমরান, প্রশিক্ষণ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আল-আমিন, নির্বাহী সদস্য রাজু আহমেদ, শাহ মো. কয়েস আহমদ, ফয়সাল আমীন, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, শাহীন আহমদ, রত্না আহমদ তামান্না ও অমিতা সিনহাসহ সকল নেতৃবৃন্দ তাঁদের নিজ কর্ম দক্ষতাকে কাজে লাগিয়ে এসোসিয়েশনের কল্যাণে কাজ করবেন। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ