রাতে দেশে ফিরছে দ্বীপের মরদেহ

প্রকাশিত:মঙ্গলবার, ১৮ নভে ২০২৫ ০৪:১১

রাতে দেশে ফিরছে দ্বীপের মরদেহ

Manual2 Ad Code

অবশেষে সকল প্রতিবন্ধকতা পেরিয়ে আজ রাত দেশে ফিরছে মালয়েশিয়ায় উচ্চ শিক্ষায় গিয়ে মারা যাওয়া সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ।

রাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দ্বীপের মরদেহ দেশে এসে পৌছবে।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬ টায় ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে রওয়ানা দেবে। এরপর রাত সাড়ে ৮ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবে।

দ্বীপরে পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় অবরতণের পর দ্বীপের মরদেহ হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়িতে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আজ রাতেই সেখানে তার শেষকৃত্যু সম্পন্ন হবে।

এরআগে মঙ্গলবার দিনে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দ্বীপের মরদেহ দেশে আসার কথা থাকলেও ফ্লাইটজনিত জটিলতায় শেষ মূহূর্তে তা বাতিল হয়ে যায়।

গত ১২ নভেম্বর (বুধবার) ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান একুশ বছরের তরুণ দ্বীপ।

উচ্চ শিক্ষার জন্য গত মাসেই মালয়েশিয়া গিয়েছিলেন সিলেটের গোপালটিলার বাসিন্দা দ্বীপ।

Manual2 Ad Code

দ্বীপের আকস্মিক মৃত্যুতে সিলেটজুড়েই শোকের ছায়া বইছে। তার স্বজন-বন্ধুদের পাশপাশি সাধারণ মানুষজনও দ্বীপের এমন মৃত্যুতে আফসোস করছেন। পাশপাশি সকলেরই প্রশ্ন ছিলো কবে দেশে ফিরবে দ্বীপের মরদেহ।

Manual7 Ad Code

দ্বীপের পরিবার সিলেটের গোপালটিলায় থাকেন। তবে তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে । তার বাবা দিব্যোজ্যোতি দাস। দুই ভাইয়ের মধ্যে বড় দ্বীপ।

Manual6 Ad Code

দ্বীপের স্বজনরা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বুধবার ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ।

দ্বীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যুতে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করতেন। তাতে দ্বীপের সাথে তার মাসহ পরিবারের অন্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেতো। হাস্যরসাত্মক এসব ভিডিও করে জনপ্রিয়তা পান তিনি।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ